স্থানীয় সংবাদ

লড়াই শুরু হয়ে গেছে নতুন খেলা খেলতে হবে সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়

বাগেরহাটে একাধিক সভায় এনসিপি নেতৃবৃন্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংষ্কার বুঝে না, আমরা তাদের হুশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে। পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আখতার হোসেন বলেন, পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখলের রাজনীতি করছে। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়। আকতার হোসেন আরো বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুৎ এর নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশ এ যেনো কোনো গুম খুন না হয় সে জন্য সব ক্ষেত্রে সংষ্কার দরকার। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংষ্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠান গুলোতে সংষ্কার করা না হয়, পুলিশ কে যদি নিরপেক্ষ না করা যায় শুধুমাত্র নির্বাচন দিয়ে গনতন্ত্র সম্ভব নয়। সংষ্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে। এ সময় বক্তব্য দেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, শামান্তা শারমিন, মোল্যা নসরুল্লাহ, রামপালে এনসিপি সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল। আল আমিন শেখ,খালিদ হাসান নোমান প্রমুখ। এরপর শনিবার সন্ধ্যার দিকে বাগেরহাট জেলা শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী দলীয় কার্য্যলয় চত্বরে এক সভায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন,যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, চাঁদাবাজীকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে জনগণ আর মেনে নিবে না। এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার ও দেশ পুনঃগঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনঃগঠন হলে, আপনাদের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সে দরজায় প্রবেশ না করে, এখনও যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো বন্দবস্ত সংরক্ষন করেন, চাঁদাবাজ, মাফিয়া ও দূর্নীতির রাজনীতি যদি টিকিয়ে রাখতে চান। জনগণ আপনাদের বিরুদ্ধে কেন নামছে, আপনারা কি দেখছেন তা। এসময় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আবিদ, এনসিপি বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল প্রমুখ।এ সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মূখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বয়ক তাজনুভা জাবিন, বাগেরহাটের যুগ্ম সমন্বয়কারী মোঃ শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য -লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট জান্নাতুল বাকিসহ অন্যানৗ নেতাকর্মীর্#া

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button