স্থানীয় সংবাদ
কেসিসির কালেক্টর অব ট্যাক্সেস পদে দায়িত্ব পেলেন ইমরুল হাসান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের কালেক্টর অব ট্যাক্সেস পদে দায়িত্ব পেলেন কাজী মোঃ ইমরুল হাসান। তিনি ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর কেসিসির সচিব শরীফ আসিফ রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর আগে কালেক্টর অব ট্যাক্সেস পদে দায়িত্বে ছিলেন আঃ মাজেদ মোল্লা। অবসরজনিত কারণে এ পদ শূন্য হওয়ায় তাকে ভারপ্রাপ্ত হিসেবে কর্তৃপক্ষ এ পদে দায়িত্ব দেন।



