সদর থানার ৯টি ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসবিরোধ সমাবেশ সফল করতে জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ সদর থানার আওতাধীন নয়টি ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশকে সফল করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে থানা বিএনপির কার্যালয়ে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑ আবু সাঈদ শেখ, মশিউর রহমান নান্নু, মনিরুজ্জামান মনির, গাজী আফসার উদ্দিন মাস্টার, নুরুল আলম দীপু, মাসুদুল হক হারুন, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, জহিরুল ইসলাম জুয়েল, নাজমুস সাকিব, মোল্লা নুরুল ইসলাম, সওগাতুল আলম সগির, বায়েজিদ হোসেন, মফিজুল ইসলাম, মুরাদ হোসেন, সৈয়দ আজাদ হোসেন, জামির হোসেন দীপু, শেখ সরোয়ার, মঈনুল ইসলাম কিরন, রাশিদা আক্তার ময়না, শারমিন সুলতানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, সমাজকে ধ্বংস করে দেওয়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এ জন্য নয়টি ওয়ার্ডে বৃহত্তর সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। শেষে সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।


