স্থানীয় সংবাদ

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

যশোর ব্যুরো ঃ
যশোর চৌগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাধন কুমার মজুমদার (৫৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুরের দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামে বাদল ম-লের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাধন কুমার মজুমদার বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান,স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক সাধন। পথিমধ্যে পলুয়া এলাকায় পৌঁছালে সরকারি চালবোঝাই একটি ট্রাক (নং— যশোর-ট-১১-১৪২২) ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
খবর পেয়ে চৌগাছা থানার কিলোপাটি এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন। ঘটনাস্থলে নিহতের মরদেহও রাখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়ে থানায় সংবাদ পাওয়া মাত্র পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button