স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৮০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ র‌্যাব-৬,অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৬ এর অভিযানে ৭৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দিকে র‌্যাব-৬, সিপিসি-সদর (ভাটিয়াপাড়া ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে একজনকে সন্দেহজনকভাবে থামানো হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৭৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল গ্রামের মোঃ আলম সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম লিটন (২৪)।
র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবাসহ তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা শেষে তাকে কাশিয়ানী থানায় সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button