স্থানীয় সংবাদ

কোন দান বা ঋণ নয়, জলবায়ূ পরিবর্তনের ন্যায্য ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্তরা

খুলনায় মানববন্ধন ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ
কোন দান বা ঋণ নয়, জলবায়ূ পরিবর্তনের ন্যায্য ক্ষতিপূরণ চান উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ। জলবায়ু ন্যায়বিচার কোনো দয়া বা অনুদান নয়; এটি ঐতিহাসিক দায়িত্ব ও পুনর্বাসনমূলক ন্যায়ের প্রশ্ন। জলবায়ু ন্যায়বিচার, কার্বন নিঃসরণ হ্রাস ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। শিল্পোন্নত দেশ ও বহুজাতিক করপোরেশনগুলো শত শত বছরের উপনিবেশিক শোষণ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন থেকে যে সম্পদ সঞ্চয় করেছে। অথচ বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো, যারা এখন বন্যা, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জীবিকা হারানো ও জলবায়ুজনিত ক্ষতি-ক্ষতিগ্রস্ত বাস্তবতার মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ব নেতাদের জলবায়ূ ক্ষতিপূরণের অর্থ প্রদান করতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত কার্বণ নিঃসরণ হ্রাস এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ক্লাইমেট জাস্টিস ফোরাম – বাংলাদেশ (সিজেএফ-বি) এ কর্মসূচির আয়োজন করে। খুলনা ছাড়াও নোয়াখালী, বরিশাল ও ঢাকায় একযোগে একই ইস্যুুতে ১১টায় ক্লাইমেট জাস্টিস ফোরাম – বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সদস্য সচিব এস এম ফেরদৌসের সভাপতিত্বে ও অ্যাওসেডের উপ-প্রধান নির্বাহী পরিচালক হেলেনা খাতুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন কোস্টাল ভয়েস বাংলাদেশ;র সাধারণ সম্পাদক কৌশিক দে, ধ্রুব’র রেখা মারিয়া বৈরাগী, শিক্ষক উত্তম কুমার দাস, সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লা, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আনিসুর রহমান কবির, পরিবেশকর্মী শংকর দত্ত, বাহালুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে কার্বন নিঃসরণ কমিয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষার বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়ন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়ভিত্তিক উত্তরণ এবং জীবাশ্ম অর্থনীতিকে দীর্ঘায়িত করে এমন ভ্রান্ত সমাধান পরিহারের আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন নাগরিক সংগঠক, বেসরকারি সংস্থা, একাডেমিয়া ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। #

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button