খুলনার দৌলতপুরে টিসিএল গ্লোবালের গ্র্যান্ড ওপেনিং উদযাপিত

স্টাফ রিপোর্টার : খুলনা শহরের দৌলতপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো টিসিএল গ্লোবালের নতুন শাখা। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার দৌলতপুরে আয়োজিত এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানটির শুভানুধ্যায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে টিসিএল গ্লোবালের ক্যান্টি ডিরেক্টর এস এম সালাউদ্দীন এবং কান্ট্রি ম্যানেজার মোঃ রাশেদ আলম বলেন, খুলনা অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসম্পন্ন শিক্ষা-সহায়তা এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে নির্ভরযোগ্য পরামর্শ প্রদানই তাদের প্রধান লক্ষ্য। নতুন শাখার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা আরও সহজে আন্তর্জাতিক শিক্ষা-সেবার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনা,স্কলারশিপ,অ্যাপ্লিকেশন প্রসেসিং ও ক্যারিয়ার গাইডেন্স বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতিমূলক সেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা টিসিএল গ্লোবালের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।এ সময় উপস্থিত ছিলো টিসিএল গ্লোবাল খুলনা অফিসের প্রতিনিধিগন।



