খুলনায় ভূমিকম্পনে আতঙ্ক : ‘কিংকর্তব্যবিমুঢ়’ নগরবাসী

মোঃ আশিকুর রহমান : খুলনায় ভূমিকম্পন অনূভূত হওয়াই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে নগরবাসী। অনেকেই ‘কিংকর্তব্যবিমুঢ়’ হয়ে কি করবেন বুঝে উঠতে না পেরে দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
এদিকে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশের মতো খুলনার প্রায় সর্বত্র এই ভূ-কম্পন অনুভূত হয়। হঠাৎ এমন ভূমি কম্পনে আতঙ্ক ছাড়িয়ে পড়ে খুলনার সর্বত্র। সাপ্তাহিত ছুটি দিন হওয়ার কারণে খুলনার সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকলেও বাজার মুখি ছিল খুলনার অধিকাংশ মানুষ। অনেকেই সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বাড়ীতে পরিবারের সাথে ঘুমিয়ে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ, ভূমিকম্পনে ঘরের ফ্যান নড়তে থাকে, এমন অবস্থা আচ করতে পেরে অনেকেই ঘর ছেড়ে দ্রুত বাইরে চলে আসেন। তাছাড়া, নগরীর বাজারগুলিতে দোকান ছেড়ে ব্যবসায়ীরা বাইরে চলে আসেন এবং ক্রেতারা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন। এসময় ভূমি কম্পনের আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। কয়েক সেকেন্ড পর এটি আমার স্বাভাবিক হয়ে গেলেও হঠাৎ এমন শক্তিশালী ভূমিকম্পনে চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন নগরবাসী বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) খুলনার বিভিন্নস্থানে ঘুরে ভূমিকম্পনে আতঙ্কিত নগবাসীর সাথে কথা বলে তাদের নানা প্রতিক্রিয়া শোনা গেছে। তারা জানিয়েছেন, বহুদিন পর খুলনায় এমন ভূমিকম্পের অনুভূত হলো। কয়েক সেকেন্ড ভূ-কম্পনের তারা চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন বলেও জানান। ওই সময় অনেকে দিক-বেদিক ছুটাছুটি করেন ফাঁকা জায়গায় গিয়ে অবস্থান নেওয়ার জন্য।
রি-ফ্রিজারেশন টেকনিশিয়ান মো. রাজিব রহমান জানান, সকাল ৯ টায় বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়। ভূ-কম্পনের সময় আমি দৌলতপুর দত্তবাড়ী এলাকায় ফ্রিজ মেরামতের কাজ করছিলাম। হঠাৎ অনুভূত হলো, কেমন মাটি কেঁপে উঠছে। তার ১/২ সেকেন্ড পর পুনরায় মনে হচ্ছিল মাটি ধাক্কা মারছে। উপড়ে তাকিয়ে দেখি ঘরের সিলিং ফ্যানিটি এদিক ওদিক দুলছে। তখন বুঝতে পারলাম যে নিশ্চয় ভূমিকম্প হচ্ছে। ওই অবস্থায় ঘরে ছেড়ে বাইরে এসে দাঁড়ায়। একটু আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
ভাঙ্গাড়ী ব্যবসায়ী রফিকুল জানান, সকাল সকাল ভ্যান নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ি। একটা বাড়ী গিয়ে নষ্ট গ্যাসের চুলা কিনছিলাম। হাতে চুলাটি ছিল, হঠাৎ দেখি চুলা ঠকঠক করে নামছে, ভয় পেয়ে গিয়ে ছিলাম। তখন বুঝতে পারি মনে হয় ভূমি কম্প হচ্ছে, ভয়ে দ্রুত দো-তলা হতে নেমে রাস্তায় এসে দাড়ায়, আমার দেখা দেখি ওই বাসার সবাই বাইরে এসে দাঁড়াই। এ বিষয়ে মো. আনিচ নামের এক ব্যক্তি জানান, ৪ তলা বিল্ডিংয়ের পাশে কাজ করছিলাম। হঠাৎ মনে হচ্ছিল বিল্ডিংটা ধরে কাপছে এবং ওই বাড়ীর ভেতরে থাকা মানুষগুলো ভয়ে চিৎকার করতে থাকে, আল্লাহ রসুলের নাম নিতে থাকে। তারা ভয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে এসে দাড়াই। তার কিছু সময় পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সত্যিই খুব ভয় পেয়ে গিয়ে ছিলাম।
ঋষিপাড়া এলাকার বাসিন্দা আফরোজ জানান, মোড়ের চায়ের দোকানে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে চা-পান খাচ্ছিলাম। হঠাৎ, মনে হলো দেয়াল ধরে কাঁপছে, বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ওই সময় দোকানের মধ্যে বসা থাকা অন্য সবাই ভয়ে আতঙ্কগ্রস্থ পড়ে এবং লাফ দিয়ে বাইরে চলে আসে। এ বিষয়ে মুদি দোকান ব্যবসায়ী মুন্না জানান, শুক্রবার। বাজারে প্রচুর ভীড় হঠাৎ করে দেখি দাড়িপাল্লাটি এদিক ওদিন দুলছে। মনে ডেকে বলে, মনে হয় ভূমিকম্প হচ্ছে। ভয়ে দোকান হতে লাফ দিয়ে বাইরে বের হয়ে আসি। ওই সময় বাজারে ভরপুর ক্রেতা ছিল। তারাও ভয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে, সবাই ফাকা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফজাত করুন।
কলা বিক্রেতা নাইম জানান, দোকানে সারি সারি কলা কাঁধি ঝুলানো ছিল। হঠাৎ দেখি এমনি এমনি কলা কাঁধি দোল খাচ্ছে। এ দৃশ্য দেখে প্রথমে খুব ভয় পায়। তখন সবাই বলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। ওই খবরে দোকানে হতে বাইরে বেড়িয়ে পড়ি। এ বিষয়ে বৃদ্ধা গৃহিনী আছিয়া বেগম বলেন, ঘরে শুয়ে ছিলাম হঠাৎ দেখি উপরে সিলিং ফ্যান দোল খাচ্ছে একা একা। আমার মেয়ে ডেকে বলি দেখতে কি হচ্ছে? মেয়ে জানান, মা মনে হয় ভূমিকম্প হচ্ছে, তখন ঘরের সবাইকে সাথে নিয়ে বাইরে বের হয়ে পড়ি। খুব ভয় পেয়ে গিয়ে ছিলাম। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন।
এল রহমান স্টোরের সত্ত্বাধিকারী মো. লুৎফর রহমান জানান, দোকান ছিলাম। হঠাৎ করে মাথার ভেতর চক্কর মেরে ওঠে। প্রথমে বুঝতে পারি নাই। পাশের লোকজন ডেকে বলে ভাই ভূমিকম্প হচ্ছে, বাইরে বের হন। তাদের কথা শুনে দোকান ছেড়ে বাইরে এসে দাড়াই। পড়ে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পারি ভূমিকম্পন হয়েছে। হঠাৎ, এমন ভূমিকম্পের ঘটনায় মানুষ সত্যিই দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে ইব্রাহিম (৫৫) নামের এক মুসল্লি জানান, জুম্মার দিন। সকাল সকাল মসজিদে যেতে হবে। ওই উদ্দেশ্যে পুকুরে গোসল করতে গিয়ে ছিলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি পুকুরে পানি দোলা দিচ্ছে। কয়েকবার এমন দেখেছি। বুঝতে পারে ভূকম্পন হচ্ছে। ভয়ে পানি থেকে উপরে উঠে আসি, সত্যিই ভয় লাগছিল। এ বিষয়ে নাহিদা সুলতানা নামে বাজারে আসা এক ক্রেতা জানান, শুক্রবার বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এসেছিলাম। হঠাৎ, মাথাটা ঘুরে ওঠে। পড়ে যাচ্ছিলাম্। পাশে দেয়াল ধরে দাড়িয়ে পড়ি। লোকজন দেখি দোকান রেখে বাইরে বেড়িয়ে আসছে। মাথা ঘুরা যেন থামছেনা। সত্যিই ভয় পেয়ে গিয়ে ছিলাম।
ঢাকার বাসিন্দা রাকিব হাসান বাপ্পী জানান, হঠাৎ করে সকালে দেখি ফ্যানটি উপর থেকে ছিড়ে পড়েছে। পুরা বিল্ডিং থরথর করে কাপ ছিল বলে মনে হচ্ছিল। তখন বুঝতে পারি ভূ-কম্প হচ্ছে। সাথে সাথে ঘর ছেড়ে সবাইকে সাথে নিয়ে রাস্তায় নেমে পরি। খুব ভয় পেয়েছি।



