স্থানীয় সংবাদ

এদেশের মানুষ ধানের শীষ, নৌকা ও লাঙ্গলকে দেখেছে : এবার দাড়িপাল্লাকে ক্ষমতায় দেখতে চায়

# দৌলতপুরে ৬নং জামায়াতের জনশক্তি সমাবেশে : অধ্যাপক মাহ্ফুজ #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটা সুন্দর সমাজ বির্নিমান করতে চাই, সেখানে সাধারন মানুষ স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারবে। কাউ কারো প্রতি অন্যায় এবং জুলুম করবেনা। সমাজে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম চলবে না। মাদককারবারী ও চাঁদাবাজদের স্থান সমাজে হবে এবং আমাদের মা এবং বোনেরা মাইলের পরে মাইল হেঁটে যাবেন, তাদের কেউ ইভটিজিং করবেনা। আমরা সেই দাওয়া নিয়ে সাধারন মানুষের কাছে যাচ্ছি। তারা একটা কথাই বলছেন, আমাদের সব দলকে দেখেছি। ধানের শীষকে দেখেছি, নৌকাকে দেখিছি, লাঙ্গলকে দেখেছি, এবার আমরা ইসলামের পক্ষের শক্তি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে এবং দেখতে চায়- শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশে প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেছেন খুলনা মহানগরীর জামায়াতের আমীর ও খুলনা-৩ আসনে দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহ্ফুজুর রহমান।
৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী শেখ খোরশেদ আনোয়ারের সঞ্চালনা ও আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা অঞ্চল সদস্য অধ্যাপক আল ফিদা হোসেন, খুলনা মহানগর সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, জামায়াতে ইসলামী দৌলতপুর থানা আমির মু. মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা জামায়াতের আমির মনোয়ার হোসেন আনসারীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতা শেষে দৌলতপুর থানা আমির মু. মুশাররফ আনসারীকে ৬নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী হিসাবে নাম চূড়ান্তভাবে ঘোষনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button