স্থানীয় সংবাদ
বাগেরহাটের রাস্তায় পরিবহন বাসের চাপায় প্রাণ গেল পথচারী বৃদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদরের খান জাহান মাজার মোড় এলাকায় ইমা নামের একটি পরিবহন বাসের চাপায় অজ্ঞাত (৭৪) একজন পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে। প্রর্ত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাটের শরনখোলা থেকে ঢাকাগামী ইমা পরিবহনের একটি বাস খান জাহান মাজার মোড়ে পথচারী ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও কাটাখালী হাই ওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে এবং ইমা পরিবহন বাসটি আটক করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদ উল হাসান বলেন, নিহত বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছে পাগলী হিসাবে মাজার এলাকায় সে ঘোরাফেরা করত। তবে এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।



