আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

# দিঘলিয়ায় ভোটার সমাবেশে কবিরুল ইসলাম #
দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ সব মত ও পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মাঝ থেকে খুন, ঘুম, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক, জুয়াখেলা কোনোটায় বিদায় হয়নি। মাত্র হাত বদল হয়েছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।
তিনি আরো বলেন বিগত সরকারগুলো এদেশের মানুষের মাঝে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফরমূলা প্রবর্তন করেছিল।
বাংলাদেশে শোষণহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গত শুক্রবার (২১ নভেম্বর) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভোটার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, ইসলামী ছাত্র শিবির খুলনা উত্তর শাখার সভাপতি মোঃ ইলিয়াস হুসাইন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শফিকুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান প্রমুখ।


