স্থানীয় সংবাদ
সুজন ১৫নং ওয়ার্ড কমিটি গঠন কল্পে সভা

# এড. আরিফা আহবায়ক সুমন সদস্য সচিব #
স্টাফ রিপোর্টরঃ সুশাসনের জন্য নাগরিক সুজন ১৫ নং ওয়ার্ড কমিটি গঠন কল্পে এক সভা শনিবার বিকেলে খালিশপুর পলিটেকনিক কলেজ মোড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড কমিটির আহবায়ক এড. আরিফা খাতুন, সদস্য সচিব সামসুল আলম সুমনের পরিচালনায় সভায় অতিথি ছিলেন সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক। সভায় সর্ব সম্মতিক্রমে সুজনের ১৫ নং আহবায়ক কমিটি গঠন করা হয়। ১১সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আশরাফ মাহমুদ, তাসলিমা খাতুন রুনু, পেয়ার সুমন, রুকাইয়া খাতুন, সুলতান আলী অপু, রুমানা নূর, শওকাত হোসেন, শহিদুল ইসলাম শহিদ ও রুনা খাতুন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়।



