স্থানীয় সংবাদ

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মারাত্মক আহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের পা ভেঙে তিন টুকরো হয়েছে। গত ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খুলনা সিটি বাইপাস সড়কের নতুন জেলখানার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্বরোড পার হচ্ছিলেন মতিয়ার রহমান (৬৭) নামের এক বৃদ্ধ পথচারী। এ সময় জিরো পয়েন্টের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার শরীরের ওপর আছড়ে পড়ে। প্রচ- ধাক্কায় মতিয়ার রহমানের বাম পায়ের গোড়ালির হাড় তিন টুকরো হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও জেলখানার দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাম পায়ে প্লাস্টার বোর্ড বসিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি এতটাই বেপরোয়া ছিল যে চালক ব্রেক করার সুযোগই পাননি। ধাক্কা খেয়ে বৃদ্ধ রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটিও উল্টে যায়। তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া যায়নি। আহক ব্যক্তি পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য। স্থানীয়রা জানান, খুলনা সিটি বাইপাসের এই অংশে প্রায়ই বেপরোয়া গতির মোটরসাইকেল ও যানবাহনের কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ না থাকা এবং জেব্রা ক্রসিংয়ের অভাবে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button