উৎসবমুখর ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি উৎসবমুখর ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি

# আগামীকাল পথের বাজার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন #
# ৯ পদের বিপরীতে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামীকাল ২৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, সুষ্ট ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৪টি সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন ৯টি পদের বিপরিতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে অনুষ্ঠিত হবে। পথের বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের জমজমাট প্রচার প্রচারণা শেষে কাংখিত ভোটগ্রহণের অনুষ্ঠানের অপেক্ষায় বাজারের সর্বস্তরের ব্যবসায়ীগণ। নির্বাচন পরিচালনা কমিটি নির্বচনকে উৎসবমুখর ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পথের বাজার বনিক সমিতির যে ৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে পদে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হল মোঃ রুহুল কুদ্দুস লস্কর(চেয়ার), মোঃ হুমায়ুন কবির(আনারস), মোঃ হুমায়ুন কবির সরদার(চাকা), মোঃ শামীম আহম্মেদ(মটরসাইকেল), সহ-সভাপতি পদে ৩জন মোঃ রফিকুল ইসলাম(মই), মোঃ মকবুল হোসেন সরদার(ডাব) ও মোঃ শরিফুল ইসলাম(তালা-চাবি), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪জন তারা হলো মোঃ মনজুরুল ইমাম(ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জী (ফুটবল), মোঃ সোহেল ফারাজী(গরুর গাড়ি) ও মোঃ মফিজুর রহমান(গোলাপফুল), সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫জন তারা হলো মোঃ মোমিনুল ইসলাম টিটুল(বই), মোঃ আবু সাঈদ ফারাজী(বাইসাইকেল), মোঃ রাজা গাজী(দোয়াত-কলম), মোঃ কুদ্দুস ফারাজী(মাছ), মোঃ মুকুল সরদার(কাপ-পিরিচ), সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২জন তারা হলো মোঃ রানা আকুঞ্জী(মোরগ),মোঃ আতিয়ার রহমান(হাতুড়ী), কোষাধক্ষ পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো এফ. এম তৌহিদুল ইসলাম(খেজুর গাছ) ও মোঃ জসিম সরদার(হাতপাখা), প্রচার সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ রেজাউল শেখ(বক), মোঃ হানিফ শেখ(ঘড়ি), মোঃ নাঈম(গাভী), মোঃ একলাজ মাতব্বর(টেবিল ফ্যান)।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা বলেন, ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ৪টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাজারের মোট ২৬৩জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য বাজারের নেতা নির্বাচিত করবেন।



