স্থানীয় সংবাদ

দুর্বৃত্তরা প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করলেও তদন্ত ও গ্রেফতারে রহস্যজনক ধীরগতি চলছে

# সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভায় তুহিন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করেছেন, শহরে নিত্যদিন খুন, ছিনতাই, হামলা ও সন্ত্রাসের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে। শনিবার (২২ নভেম্বর) সোনাডাঙ্গা বিএনপির অন্তর্গত সাতটি ওয়াডে প্রতিবাদ সমাবেশ করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খুলনার মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় পাচ্ছে সাধারণ নাগরিক। দুর্বৃত্তরা প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করলেও তদন্ত ও গ্রেফতারে রহস্যজনক ধীরগতি চলছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক কয়েকটি হত্যাকা-, ব্যবসায়ীদের ওপর হামলা এবং বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর আতঙ্ক বেড়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তুহিন দাবি করেন, প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণেই অপরাধীরা দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় প্রশাসনকে নিতে হবে। খুলনাবাসী শান্তি ও নিরাপত্তা চায়, আতঙ্ক নয়। তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, ইশতিয়াক উদ্দিন লাভলু, মাহমুদ আলম বাবু মোড়ল, শেখ হাবিবুর রহমান, শেখ মোস্তফা কামাল, কাজী নজরুল ইসলাম, শেখ আবদুল আলীম,শেখ আজিজুলর রহমান,ওয়াহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ্বাস লাবু, মোঃ সাইফুল ইসলাম, আবুল ওয়ারা, কাজী মিজানুর রহমান, মোঃ কাদের মল্লিক, সোহরাব মোল্লা, বক্কার মীর, মোঃ মিনিরজ্জামান মনির, শেখ আবু সাঈদ, ডাঃ শাহীন, আফজাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২৬ নভেম্বর ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, ২৭ নভেম্বর ১৬ নং ওয়ার্ডের উদ্যোগে হাজী ফয়েজ উদ্দিন স্কুল সংলগ্ন ওয়ার্ড বিএনপি কার্যালয়, ২৮ নভেম্বর ২৫ ও ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে বানরগাতি বাজারে, ২৯ নভেম্বর ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ মোড়ে এবং ৩০ নভেম্বর ১৯ ও ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শেখপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button