স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি দেশের জনগনের সঙ্গে আছে -মঞ্জু

# খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় #
স্টাফ রিপোর্টার ঃ আমরা বহু ত্যাগ-তিথিক্কার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন রূপে নতুন ভাবে সাজাতে চাই। ২৪ এর গণঅভূত্থানের মধ্য এই সংকটময় মূহুর্তে রক্তভেজা পথ অতিক্রম করে আসতে হবে। আমাদের সবার লক্ষ একটাই, তা হলো সবুজ-শ্যামল বাংলাদেশ আর যেন কোন হায়নার থাবায় ক্ষত-বিক্ষত না হয়। খুলনার সকল শ্রেণি-পেশার মানুষ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবে। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ ও হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস এসাসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি দেশের জনগনের সঙ্গে আছে, থাকবে। এমন রাজনৈতিক চর্চা দরকার, যা গণমানুষের প্রত্যাশার বাস্তবায়ন করতে পারে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি আরও শক্তিশালী করে সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, নাহিদ মোড়ল, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম বাবু, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, আলমগীর হোসেন আলম, মোহাম্মাদ আলী, মাসুদ খান বাদল, নুরুল ইসলাম লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোস্তফা জামান মিন্টু, আব্দুল হাকিম, কামাল উদ্দিন, সুলতান মাহমুদ সুমন, আল আমিন তালুকদার প্রিন্স, খন্দকার আকিরুন ইসলাম, তরিকুল আলম তুষার, রাজিবুল আলম বাপ্পি, মিজানুর রহমান মিজান, আবু দাউদ খান, নাদের উদ্দিন খান, সোহেল খন্দকার, হাবিব খান, সজল আকন নাসিব, পারভেজ মোড়ল, সেলিম বড় মিয়া, এ আর রহমান, আসমত হোসেন, গিয়াস উদ্দিন, মারুফুর রহমান, শামীম রেজা, আল আমিন শেখ, ইমরান হোসেন, বাবুল হোসেন, রাজিব খান রাজু, শফিউদ্দিন আহমেদ, হাফিজুর রহমান টুটুল, রাসেল গাজী, সাব্বির খান দীপ, ওহেদুজ্জামান শিমুল, জুয়েল রহমান, রাজু আহমেদ রাজ, আতিকুর রহমান লিটন, আসাদ সানা, জাহিদুল ইসলাম খোকন, খান মো. ফয়সাল, আফান উদ্দিন, হারুন মোল্লা, রিমো চৌধুরী, মহসীন খান প্রমুখ।



