স্থানীয় সংবাদ

খুলনা’র ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি

# উন্নয়ন কমিটির সভায় নেতৃবৃন্দ #

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র নেতৃবৃন্দ বলেছেন গত ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক জানমালের ক্ষয়-ক্ষতি হয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য খুলনা’র ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত অপসারণের নিমিত্তে আমরা দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছি। কেননা এই ভবনসমূহ জনগণের উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ। ভূমিকম্পসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলো ভেঙ্গে পড়ে প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। যে কারণে আমরা অতি দ্রুত খুলনা’র ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। গত ২২ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান। নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থসম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য এ্যাড. শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, মোরশেদ উদ্দিন, প্রমীত দফাদার প্রমুখ। সভায় ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button