শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ঠু সুন্দর শান্তিপুর্ণ ও উৎসবমুখর করতে সকল প্রস্তুতি সম্পন্ন

# দীর্ঘ ২২ বছর পর আগামীকাল ভোটগ্রহণ #
# খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে সকাল ৯টা-৪টা পর্যন্ত ভোটগ্রহণ
খানজাহান আলী থানা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী উত্তাপ বাজার ছাড়িয়ে এখন পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যপোক উৎসাহ ও উদ্দিপনার লক্ষ করা গেছে। শিরোমণি বাজার বণিক সমিতির মোট ১১ টি পদের বিপরীতে ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বাজার বনিক সমিতির মোট ১১ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে দুই জন প্রতিদ্বিন্দ্বিতা করছে তারা হলো শেখ রেজাউল ইসলাম (তালা) ও মোঃ আমিনুল ইসলাম(চেয়ার ), কার্যকারী সভাপতি পদে চার জন তারা হলো মোঃ আঃ রশিদ সরদার (ঘড়ি ), মোঃ আবুল বাশার ( কুড়েঘর) , শেখ আঃ হামিদ (ডাব ) ও শেখ আবুল কাশেম (তারা ),সহ সভাপতি পদে মোঃ শহীদুল্লাহ (মোমবাতি )ও মিয়া হাফিজুর রহমান( আম), সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম(গরুর গাড়ী) ও মোল্লা সোলাইমান হোসেন( হরিণ ). যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আঃ মান্নান(ফুটবল), ফয়সাল শেখ (হাতি ) ও আঃ হাকিম(কলস), সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম(কাপ প্রিচ), শেখ রবিউল ইসলাম(বটগাছ) ও মোঃ শেখ ফরিদ( টিউবয়েল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াসিন হোসেন মুন (দোয়াত কলম)ও শেখ জসিম(মোটরসাইকেল). কোষাধক্ষ পদে মোঃ ইয়াসিন কাগুজী(রিক্সা), মীর বাবুল আক্তার(তলোয়ার ), শেখ আজিম হোসেন(মাছ ) ও মোঃ আব্দুল জলিল(বই), দপ্তর সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান(উড়োজাহাজ )ও মোঃ মিরাজুল ইসলাম মিরাজ(গোলাপ ফুল ), প্রচার সম্পাদক পদে শেখ সাব্বির(ট্রাক) ও মোঃ সুমন শেখ(বালতি), সদস্য পদে মোঃ জামাল মোল্লা (ঘোড়া), আমজাদ হোসেন(বাঘ ), মোঃ মান্দার খা(চাকা ), মোঃ আলী মোল্লা(মাইক), মোঃ মাসুদ পারভেজ(প্রজাপতি ), মোঃ শাহ জামাল(কুলা) ও শেখ অজিউর রহমান (টেবিল ফ্যান ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন বলেন, শিরোমণি বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া বাজার বনিক সমিতির নির্বাচন। বাজারের ব্যবসায়ীদের সেই কাংখিত নির্বাচন আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শিরোমণি বাজার বণিক সমিতির ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর, শতভাগ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচনে কোন প্রকার পেশীশক্তি বা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এই বাজারের ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটপ্রদান করতে পারবে। বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে যে আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছে আমরা চেষ্টা করেছি তাদের সেই বিশ্বাসের মর্যদা রাখতে। শিরোমণি বাজার বণিক সমিতির ভোটগ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামীকাল শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে মোড়ল আনিসুর রহমান, সদস্য হিসাবে মুন্সি মইনুল ইসলাম দায়িত্ব পালন করছে।



