অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবেÑ মঞ্জু

নগরীর বিভিন্ন কলেজ, প্রেসক্লাব, ছাত্রদল প্রয়াত নেতার বাসায় বিএনপি
স্টাফ রিপোর্টার ঃ বিগত ১৭ বছর বিএনপির কেউ মাঠ ছেড়ে যায়নি মন্তব্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের নীলনকশা। এই দফাগুলোর মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আযমখান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সবুরননেছা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা, নর্থ ওয়েস্টান ইউনিভারসিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম এস এম কামাল হোসেন এর পরিবারের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার যে দায়িত্ব দেন, তা নিষ্ঠার সাথে পালন করতে হবে। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়।নতুন বাংলাদেশ বিনির্মাণে জন্য সকলে আমরা একসাথে কাজ করবো, ইনশাল্লাহ।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, আল জামাল ভূঁইয়া, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, মোল্লা মারুফ রশিদ, নাজমুল হক মুকুল, হাফিজুর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, সোহেল মাহমুদ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শাহিনুল কবির অয়ন, সরদার রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, নাসির খান, খন্দকার হাসিনুর ইসলাম নিক, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, রিয়াজুর রহমান, তরিকুল ইসলাম তরু, মাসুদ খান বাদল, খান মঈনুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর হোসেন, তরিকুল আলম তরিক, শামীম আশরাফ, হেদায়েত হোসেন হেদু, ইফতেখার জামান নবীন, মোহাম্মাদ আলী, মোস্তাফিজুর রহমান বাবলু, মোল্লা আলী আহমেদ, মিজানুর রহমান ডিকেন, মিজানুর রহমান মিজান, সমির কুমার সাহা, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল আলম বাপ্পি, নুরুল ইসলাম লিটন, মুশফিকুর রহমান অভি, মামুনুর রহমান রাসেল, সুলতান মাহমুদ সুমন, শাকিল আহমেদ, রাজু আহমেদ রাজ,
নাদের খান, আলাউদ্দিন আলম, কামরুল ইসলাম, মামুনুর রহমান, শামীম রেজা, আলমগীর হোসেন, ডা. ফারুক হোসেন, শামসেদ হোসেন আবিদ, আরিফুল ইসলাম আরিফ, মাহিন রহমান, শাহরিয়ার হোসেন, ফাহিম তুষার, পারভেজ মোড়ল, সেলিম বড় মিয়া, এ আর রহমান, আরিফুল রহমান আসিফ, বায়জিদ শেখ, মাহিন খান, তানভীর আহমেদ, তাসনিম হাসান, শরিফুল ইসলাম, সুমন হাওলাদার, মোল্লা আলী আহমেদ, ওহেদুর রসুল শিমুল, নাসিমুর রহমান নাহিদ, আতিকুর রহমান লিটন, খান মো. ফয়সাল, জুয়েল রহমান, মারুফুর রহমান, সালাউদ্দিন সান্নু, আল আমিন শেখ, আবু নাঈম, আশিকুর রহমান, ইব্রাহিম মোড়ল, আশিকুর রহমান সেলিম, শফিকুল হাসান, ইমতিয়াজ সেজান, রিমো চৌধুরী, তামিম হাসান প্রমুখ।



