স্থানীয় সংবাদ

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে মামলা যশোরে

যশোর ব্যুরো ঃ যশোরে মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে আটক বাবার বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা। কোমল পানীয় ‘মোজো’র সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করা হয় মেয়েকে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে বাবাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ধর্ষক বাবা। একই সাথে এদিন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী ১৩ বছরের ওই মেয়ে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন দুইজনেরই জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে মেয়েকে মায়ের হেফাজতে প্রদান করেন। মামলা ও আদালত সূত্র জানায়,গত বৃহস্পতিবার রাতে চাঁচড়া বাজার মোড় এলাকায় রাতে মা বাড়ি না থাকার সুযোগে আপন মেয়েকে ধর্ষণ করে। শনিবার বিষয়টি জানাজানি হয়। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বাবাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মা। ওই মামলায় তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন ও বলেন তার ভুল হয়েছে। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button