হাসান আল-মামুনের পিতার মৃত্যুতে খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

খবর বিজ্ঞপ্তি : খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাসান আল মামুনের পিতা মোহাম্মদ আলী (৯৫) গতকাল (সোমবার) আনুমানিক রাত একটা বিশ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মরহুমের জানাজার নামাজ জহর নামাজ বাদ অনুষ্ঠিত হয়েছে, সাতক্ষীরা তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন হয়। হাসান আল মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য নেয়ামূল হোসেন কচি, আবু সাঈদ, রকিবুল ইসলাম মতি, খাইরুল ইসলাম, আমির হোসেন, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, জুয়েল শেখ, শেখ মোঃ রাসেল, মোঃ রফিক আলী, মাহাবুবুর রহমান, জিএম দুলাল, শেখ জালাল, মোঃ শাকিল, তানবির ইসলাম প্রান্ত, আব্দুল হালিমসহ সংগঠনের সকল সদস্য।



