ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মামুনের পিতার মৃত্যুতে

# বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দের শোক #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও ডিবিসি নিউজ এর সিনিয়র ক্যামেরাপার্সন হাসান আল মামুনের পিতা মোহাম্মদ আলী (৯৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরার ডেল্টার মোড়েস্থ আব্দুল বারীর বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার যোহরবাদ ডেল্টা মোড়স্থ মসজিদে জানাজা শেষে মাসজিদের পাশে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক হাসান আল মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।



