স্থানীয় সংবাদ
জাতীয় মুক্তি কাউন্সিলের যৌথ বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ, এম,হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সুভাষ সাহা, বরকত আলী, হংস শুভ্র হালদার এক যৌথ বিবৃতিতে, জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, কমরেড ফয়জুল হাকিম লালা ভাই এর আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে কমরেড ফয়জুল হাকিম লালা ভাই এর আম্মা বরিশাল শহরে নিজ বাসভবনে মৃত্যুবরন করেন।



