ফাহাদ কর্তৃক ব্লাকমেইল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

# খুলনায় মিথ্যা মামলায় জেল খাটলেন নূর হাসান #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নূর হাসান মীম গাজী নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাসিয়ে ২৪ দিন জেল খাটানো হয়েছে বলে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সাকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নিজেই। তিনি বলেন, আমার সঙ্গে কমিশন ভিত্তিক গার্মেন্টস এর পণ্য বিক্রির কাজ করতো ফাহাদ আহমেদ তৃপ্ত নামে একজন ব্যক্তি। ব্যবসা ভাল চলাকালীন তিনি আমার কাছে থেকে ২ মাসে কমিশনের অগ্রিম হিসেবে প্রায় ৫ লক্ষ টাকা নেন, যা পরে সমন্বয় করার কথা ছিল। ওই হিসাবের খাতা আমার অনুপস্থিতিতে ফাহাদ ও তাঁর সহযোগীরা আমার প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যায় এবং যেদিন এটা নিয়ে যায় সেদিন আমি খুলনার বাইরে ঢাকাতে অবস্থান করি। তিনি আরো বলেন, কোন একটা দিনে জন্মদিনের কথা বলে তাঁর বাসায় আমাকে ডেকে খাবারের মধ্যে নেশা জাতীয় জিনিস যুক্ত করে মাদকের পরিবেশ তৈরি করা হয়, আমাকে আবেগতাড়িত করে গোপনে ভিডিও ধারণ করে সেটি দেখিয়ে ১০ দিন ধরে ১,৫০,০০০ টাকা আদায়ের জন্য ব্লাকমেইল করতে থাকে। হিসাব চাইলে তিনি উল্টো আমার থেকে টাকা দাবি করে। ফাহাদ ভিন্ন ভিন্ন তিন জায়গায় সালিশি ডেকেও কিন্তু প্রত্যেকটা জায়গায় শেষে যখন ডকুমেন্ট নিয়ে হাজির করতে বলা হয় তখন আর আসে না। ফাহাদ নিজেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। কিন্তু আমার জানা তথ্যমতে তিনি ব্যবসা প্রশাসন বিভাগে ২০২২ সেশনে মাত্র ১ বছর পড়েছেন। পরবর্তীতে তিনি নিয়মিত ছাত্র ছিলেন না। তবুও তিনি এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধে জড়িত হয়। জাল কাগজপত্র তৈরি করে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের এনে একটি সালিশ করেন। আমি প্রমাণসহ বিশ্ববিদ্যালয়ে গেলে তারা দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি থেকে সরে যায়। কোনোভাবে সুবিধা করতে না পেরে তিনি আমার বিরুদ্ধে ৯টি ধারায় মিথ্যা মামলা করেন। এবং সেখানে যে ধরনের কথা উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় বিনা অপরাধে আমাকে ২৪ দিন হাজতে থাকতে হয়েছে। আমার একটি ছোট শিশু সন্তান রয়েছে, এবং আমার পরিবার সম্পূর্ণভাবে আমার আয়ের উপর নির্ভরশীল। তিলে তিলে গড়া আমার ছোট কাপড়ের ব্যবসা ধ্বংস করাই তার উদ্দেশ্য। বিভিন্ন সময় প্রযুক্তির খারাপ অ্যাপস ব্যবহার করে মিথ্যা প্রচার এবং আমার ব্যবসার ক্ষতি করে চলেছে। এখানে উল্লেখ্য আমি লবণচরা থানায় প্রাথমিক অভিযোগ, জিডি এবং যৌথ বাহিনী নেভির কাছেও একটি অভিযোগ দেওয়া আছে বলে জানান তিনি। এছাড়াও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।



