স্থানীয় সংবাদ

খুলনায় নারীদের প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন, গণ-সাক্ষর ও নারী সমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ নারী ও কন্যাদের প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে খুলনায় , মানববন্ধন, গণ-স্বাক্ষর ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ণ প্রকল্পে অপরাজেয় বাংলাদেশ। মানববন্ধন প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীক। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিদা আফরিন সিদ্দিকি, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, ব্লাষ্টের কোঅর্ডিনেটর ফাতেমা খন্দকার, ডঃ অশোক কুমার সাহা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় সমন্বয়কারী এ্যাড মোমিনুল ইসলাম, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সর্দার আবু তাহের, মোঃ মনির হোসেন, সনাক সভাপতি রমা রহমান, এস মনোয়ার হোসেন লাভলু, নাজমুল তারেক তুষার, কাওসারি জাহান মঞ্জু মহিলা পরিষদের আলমাস আর , মির্জা মিরানা শিরিন, ডাঃ রওশন আরা প্রমূখ। সুইজারল্যান্ড ও কানাডার সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু সামাজিক অপরাধ নয়, এটি মানবাধিকারের লঙ্ঘন। কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, নারীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা ও সহিংসতা রোধে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। এসময় নারী নেত্রী, অধিকারকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সংগঠকরা জানান, ১৬ দিনের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সহিংসতা প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরি করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button