স্থানীয় সংবাদ

শিক্ষা নিয়ে বানিজ্য নয়-প্রকৃত শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ব্যবহার করতে হবে : মঞ্জু

# কিডস ক্যাম্পাস কিন্ডার র্গাটেন স্কুলে ক্লাস র্পাটি অনুষ্ঠিত #

স্টাফ রিপোর্টার ঃ কিডস ক্যাম্পাস কিন্ডার র্গাটেন স্কুলে ক্লাস র্পাটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর শেরে-বাংলা রোডের আমতলা মোড়ে অবস্থিত স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ক্লাস র্পাটিতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যত কর্নধর। সুন্দর পরিবেশে ও সঠিক শিক্ষায় তাদেরকে গড়ে তুলতে না পারলে দেশ ও জাতি অনেক পিছিয়ে পড়বে। এজন্য কোন শিশুই যেন শিক্ষা বিমুখ ও ঝরে না পড়ে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও খেয়াল রাখতে হবে। স্কুল হতে হবে শিশুদের খেলা ও আনন্দময় শিক্ষার স্থান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিমুদের জন্য অনেক উন্নয়নমুখী পদক্ষেপ নিয়েছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারশ্যান তারেক রহমানও শিশুদের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে ৩১দফার মধ্যে পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন। আগামীতে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারীভাবেই শিশুদের উপযোগী করে শিক্ষা কাঠামো গড়ে তোলার উপর বেশী নজর দেবে। তিনি কিডস ক্যাম্পাস কিন্ডার র্গাটেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সকলকে শিক্ষা নিয়ে বানিজ্য নয়-প্রকৃত শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ব্যবহার করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু। খুলনা সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, ইসলামী আন্দোলন মহানগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবু হানিফ, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আফরোজা আক্তার এলিচ প্রমুখ। এসময় স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শির্ক্ষাথীদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্কুলের শির্ক্ষাথীদের পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button