স্থানীয় সংবাদ
বাল্য বিবাহ নিরোধ করণীয় শীর্ষক নেটওয়ার্কিং সভা

স্টাফ রিপোর্টার ঃ বাল্য বিবাহ নিরোধ করণীয় শীর্ষক নেটওয়ার্কিং সভা মঙ্গলবার বিকেলে পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্লাস্ট খুলনা ইউনিটের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা এড. অশোক কুমার সাহা, পরিচালনায় ছিলেন ব্লাস্ট খুলনা ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী এড. ফাতেমা খন্দকার রীমা। সভায় বক্তৃতা করেন এড. হালিমা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাজিয়া আফরিন,যুব উন্নয়ন কর্মকতর্কা মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, প্রবাহের সাংবাদিক খলিলুর রহমান সুমন, এড. জাহানারা পারভীন, রেশমা খাতুন, শাকিল মাহমুদ প্রিন্সসহ জিও এনজিও প্রতিনিধি।



