স্থানীয় সংবাদ

খুলনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে দুদুক’র অভিযান

ব্যক্তিগত নথিপত্র জব্দ

স্টাফ রিপোর্টার : কর্মকর্তা-কর্মচারীর ঘুষ বাণিজ্য, গ্রাহক হয়রানি এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, একজন সেবাগ্রহীতাকে হয়রানি করার জন্য আড়াই মাস ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে ইচ্ছাকৃতভাবে একটি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একজন কর্মকর্তা এবং বেশ কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে। জব্দকৃত ফাইলগুলি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button