স্থানীয় সংবাদ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে শেষ হলো ঐতিহ্যবাহী শিরোমণি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

# দীঘ ২২ বছর পর নির্বাচন ভিন্ন মাত্র যোগ হয়েছে ব্যবসায়ীদের মাঝে

খানজাহান আলী থানা প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর পর শিরোমণি বাজারের ব্যবসায়ীরা একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ উপভোগ করলেন। ভোটাররা সুশৃংখল ভাবে সুন্দর ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন কে কেন্দ্র করে গোটা শিরোমনি এলাকায় বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করতে দেখা যায়। বাজার বণিক সমিতির নির্বাচন হলেও জাঁকজমকপূর্ণ এই নির্বাচনটি ভোটার এবং প্রার্থীদের প্রচার প্রচারনায় যে কোন স্থানীয় বা জাতীয় নির্বাচনকে হারমানিয়েছে বলে স্থানীয়রা দাবী করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও কেন্দ্রের মধ্যে ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের কিছুটা পরে ভোটগ্রহন শেষ হয়। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর সন্ধ্যা শোয়া ৬ টায় ভোট গণনা শুরু করা হয়। খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা বাজার আগেই বাজারের ব্যবসায়ীরা সারিবদ্ধ সুশৃংখলভাবে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। প্রতিটি প্রার্থীর এজেন্ট এবং আইন শৃংখলা বাহিনীসহ অন্যান্য সদস্যদের উপস্থিতে ভোট গণনা শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন জানায়, বাজারের ব্যবসায়ীরা অত্যান্ত সুন্দর ও সুশংখলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ট সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ১১ টি পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাজারের মোট ১২৬৭ জন ভোটারের মধ্যে ১২২৬ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটার উপস্থিতি ছিল অত্যান্ত সন্তোষজনক। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন ছিল। সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণ, গণনাসহ সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন ভোটকেন্দ্রে পরিদর্শন করেন শিরোমনি বাজার বণিক সমিতির এডহক কমিটির আহবায়ক মিয়া গোলাম কুদ্দুস, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন হোসেন, গোলাম কিবরিয়া, শরিফুল ইসলাম, জিএম এনামুল কবির, রাসেল, রাজিয়া সুলতানা, পায়রা বেগমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। বাজার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া কমিটির পক্ষ থেকে ভোটের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, বাজারের ব্যবসায়ীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, সদস্য মুন্সী মইনুল ইসলামসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্যনির্বাহী সদস্য পদে ঘোড়া প্রতীকের মোঃ জামাল মোল্লা ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পথ গুলো গণনা চলছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button