স্থানীয় সংবাদ
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ (২৬ নভেম্বর) বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



