স্থানীয় সংবাদ

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button