স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানার শিরোমণি বাজারে তথ্য বাক্স স্থাপন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা উন্নতি, অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রন ও দমনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিয়ন্ত্রনকল্পে আইনি কাজে সহযোগীতার জন্য সর্বস্তরের জনসাধারনের কাছ থেকে তথ্য পাওয়ার লক্ষ্যে খুলনা মহানগরী বিভিন্ন এলাকায় তথ্য বাক্স স্থাপন করা হয়। খুলনার সচেতন মহল, আইন-শৃঙ্খলার উন্নতি ও নিয়ন্ত্রণকল্পে কেএমপির এমন উদ্যোগকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। ওই ধারাবাহিকতায় গতকাল দুপুরে খুলনা মহানগরীর শিরোমণি বাজারে তথ্য বাক্স স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কেএমপি’রসহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম । এসময় তিনি তার বক্তৃতায় বলেন, আইন-শৃঙ্খলার পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করছি। তারই অংশ হিসাবে সর্বস্তরের কাছ থেকে তথ্য সংগ্রহের আমরা নগরীর বেশ কিছু স্থানে তথ্য বাক্স স্থাপন করছি। জনসাধারন ধারনা থাকতে পারে পুলিশকে সে তথ্য প্রদান করলে সে শণাক্ত হয়ে যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে জনসাধারন যে কানো তথ্য দিয়ে আমাদের সহয়তা করতে যেন কোনো বাধাগ্রস্থ না হয়, এরই জন্য আমাদের এই ব্যতিক্রমী পরিকল্পনা। তথ্য বাক্স উদ্বোধনকালে আরো উপস্থিতি ছিলেন খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান, সেকেন্ড অফিসার এস আই আজাহারুল ইসলাম,
শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুল হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক,গাজী মাকুল উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, তোফাজ্জল হোসেন, জাহিদ সহ শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেনও সুশীল সামাজের ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেএমপি প্রাথমিক পর্যায়ে নগরীর বিভিন্ন স্থানে তথ্য বাক্স স্থাপন করা হয়েছে এবং ধীরে ধীরে এটির সংখ্যার আরোও বৃদ্ধি করা হবে। পাশাপাশি, প্রতি সপ্তাহে একবার করে এই তথ্য বাক্সটি খুলে তথ্য সংগ্রহ করা হবে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button