স্থানীয় সংবাদ
১৯নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যেগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তৃতা করেন ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, সভাপতির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ সাইদ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, থানা শ্রমিকদল নেতা আকরামুল মোল্লা,ইন্জিনিয়ার আব্দুলাহ আল বিমান, যুবনেতা মুহিবুল্লাহ মোল্লা, আবুল কালাম আজাদ, মাসুদ হাসান, হাবিবুর রহমান, পলাশ শেখ, শেখ শামিম, ওয়ার্ড শ্রমিক দল সভাপতি চান্নু, সাধারন সম্পাদক হুমায়ন, তাতিদল সভাপতি নরুল ইসলাম, সোহাগ, সাদ্দাম, নাহিদ, কোরাইশ, এনায়েত ও হাবিব প্রমূখ।



