আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ধানের শীষের প্রার্থী বকুলের পক্ষে মিছিল

# প্রধান অতিথি : দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিতুল #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুলের নেতৃত্বে আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা- ৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিছিল বের করা করে। মিছিলটি আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় হতে বের হয়ে আড়ংঘাটার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাইকুড় প্রাইমারি স্কুলের সম্মুখে সম্মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল বলেন, খুলনা-৩ আসনের সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষের মনোনিত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের বিকল্প নাই, তিনি ইতোমধ্যে সকলের কাছে মানবতার ফেরীওয়ালা হিসাবে পরিচিতি পেয়েছেন। তিনি কথা দিয়েছেন,‘এই আসনের সবার দায়িত্ব তার’। তিনি এই আসনটিতে একটি আধুনিক একটি হাসপাতাল নির্মানসহ রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিবিধ উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রমিক অধ্যুষিত এলাকার বন্ধ হয়ে যাওয়া পাটখাতকে সচল করার আশ^াস দিয়েছেন। সুতারং, আগামী দিনে এই অঞ্চলের সার্বিক উন্নয়নকে বাস্তবে রূপ দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনিত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেলুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আকসির হোসেন সাজু, দ্বীন-ইলাহী, এস এম তরিকুল ইসলাম, রাজাউর রহমান প্রিন্স, গাজী হারুনুর রশিদ, ফারুক হোসেন, ইউনুস শেখ, মহিদুল ইসলাম, মোঃ জামাল শেখ, খুরশিদ আলম লেলিন, জিল্লু মোড়ল, রেজওয়ান, বাবু শেখ, হান্নান মোড়ল, নারায়ণ মিশ্র,শাহরিয়ার রানা, সেলিম শেখ, লতিফ মালি, বজলু শেখ, মতিউর রহমান, জাহিদুল ইসলাম, মহিবুল ইসলাম সাম্য, জাবির শেখ, মানিক সরদার, সোহান শেখ, সবুজ, মীর আকাশ, রাতুল, তারেক, তুষার, হিমু, জাহিদুল, আয়েশা, ফিরোজা, রিনা, রোজী বেগমসহ আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


