নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চুর ব্যাপক গণসংযোগ

মোঃ নাজমুল হক, লোহাগড়া নড়াইল : নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়া এলাকার ইতনা এবং ধলইতলা এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, উপজেলা আমির মাওলানা হাদীউজ্জামান, বাদশা মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।নড়াইল -২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে লোহাগড়া উপজেলা এবং সদরের আংশিক নির্বাচনী এলাকার প্রতিটি হাট-বাজার, রাস্তাঘাটসহ লোকালয়ে গণসংযোগ করেছি।দুপুরে মল্লিকপুর ইউনিয়নের ইতনা এলাকায় গনসংযোগ শেষে এখন ধলইতলা মধুমতির নদী ভাঙ্গন কবলিত দুর্দশাগ্রস্থ গণমানুষের সাথে মতবিনিময় করছি। সর্বত্র মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের একটাই কথা-নড়াইল-২ আসনে অনেককেই ভোট দিয়েছি। কিন্তু আমরা প্রতিবারই বঞ্চনার শিকার হয়ছি। আমরা এবার ভিন্ন কিছু একটা দেখতে জামায়াতকে আগামি নির্বাচনে জয়ী করতে চাই। এবার যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, আবাল, বৃদ্ধ, বণিতা, হিন্দু, মুসলিম, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, তরুণ-সবার মধ্যে একটাই কথা নড়াইল-২ আসনে আগামি নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয়ী হবে। আমরা সেইভাবে কাজ করে এগিয়ে যাচ্ছি। এই গণজোয়ারকে রুখার মতো আর কোন শক্তি নড়াইল-২ আসনে নাই। উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে নড়াইল-২ আসনকে গড়তে চাই।



