দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই : সবাইকে সর্তক থাকতে হবেÑ মঞ্জু

# বিএনপির প্রয়াত
ও অসুস্থ নেতাদের বাসায় বিএনপি নেতৃবৃন্দ #
স্টাফ রিপোর্টার ঃ ৫ আগস্টের ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে’ বিজয়ের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত’ এখনো থেমে নেই। আমরা সবাই অপেক্ষা করছি, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি। দশের এই কঠিন সময়ে দলের নেতাকর্মিরা ঐক্য ধরে রেখেছেন, তা প্রশংসার দাবি রাখে। ইনশা আল্লাহ, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির এর ভাই মরহুম মুজিবর রহমান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মরহুম ইদ্রিস মোল্লা, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফের পিতা অসুস্থ আসাদুজ্জামানকে দেখতে তাদের বাসায় যান এবং তাদের সুস্থতা কামনা ও দোয়া চান। পরে পৈপাড়া সর্বজনিন মন্দির কমিটির আয়োজনে আলতাফ হোসেন সান্টুর সহযোগিতায় মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার ঘোষ ফুলেল শুভেচ্ছা জানান নজরুল ইসলাম মঞ্জুকে। সন্ধ্যার পরে শিববাড়ি শ্রী শ্রী কালিমন্দির কমিটি ও ভক্তদের সাথে মন্দির কমিটির আহবায়ক মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় মন্দির কমিটির সাবেক ও বর্তমান সভাপতি মনিক সাহা, মহাদেব সাহা, শুকুমার সাহা, গোপাল কৃষ্ণ সাহাসহ সকল নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। দেশের জন্য নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন। নির্বাচনে মূল চমক থাকবে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের আহদ যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণ। তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে নবীন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার বাদ জুম্মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় নগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় তিনি যেন দ্রুত আরগ্যে লাভ করে জনগনের সেবায় নিজেকে নিযোজিত করতে পারেন সে জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, আতিকুর রহমান তিতাস, আব্দুল মতিন, মোস্তফা কামাল, হেদায়েত হোসেন হেদু, মোহাম্মাদ আলী, ইকবাল হোসেন খোকন, মাজেদা খাতুন, মিজানুজ্জামান তাজ, খায়রুল ইসলাম লাল, মহিদুল হক টুকু, অমিত কান্তি ঘোষ, আল বেলাল, আলমগীর হোসেন আলম, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, মাহমুদ হাসান মুন্না, জামান চৌধুরী, রাজিবুল আলম বাপ্পি, ডা. আব্দুস সালাম, হুমায়ুন কবির, সোহরাব হোসেন, এড. বজলুর রহমান, মনিরুজ্জামান বাবু, সুলতান মাহমুদ সুমন, মোস্তফা জামান মিন্টু, গিয়াস উদ্দিন, তৈয়ব ফরাজী, ওহেদুজ্জামান, মামুনুর রহমান রাসেল, সমির কুমার সাহা, রুহুল আমিন রাসেল, সুমন হাওলাদার, এ আর রহমান, খায়রুল বাসার,নাদের খান, জামান চৌধুরী, আব্দুল লতিফ সুইট, শফিউদ্দিন, হাবিব খান, আবু নাঈম, সিরাজুল ইসলাম সিরাজ, ইউনুচ শেখ, শাহনেওয়াজ, আমিনুল ইসলাম বুলবুল, সেলিম বড় মিয়া, আসমত হোসেন, হুমায়ুন কবির, আব্দুল আজিজ ডাবলু, মিনা মানিক, মারুফুর রহমান, সৈয়দ নিলং, মিজানুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, ইউনুচ মোল্লা, ইরাতুল তারেক, শিমুল আহমেদ, আলাউদ্দিন আলম, ইমতিয়াজ সেজান, সালমা বেগম, নাজমা বেগম, বাবুল গাজী, রিদা বেগম, রোজিনা বেগম, লাকি আক্তার, উজ্জ্বল হক, ইসলাম খলিফা, কামাল হোসেন প্রমুখ।



