স্থানীয় সংবাদ

যশোরের প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

যশোর অফিস ঃ যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর রাতে হাসপাতালে এসে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই চৌগাছার বাসিন্দা হলেও, অভিযোগ করা হচ্ছে যে যশোরের রাজারহাটের বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।
ভুক্তভোগী নারী যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা। অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে,ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button