স্থানীয় সংবাদ
সুজনের জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শনিবার বিকেলে সোনাডাঙ্গাস্থ নিজস্ব অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদার পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন, এসকেএম তাছাদুজ্জামান, আইনুল হক, আঃ হালিম, খলিলুর রহমান সুমন, সৈয়দ আলী হাফিজ, ইসরাত আরা হীরা, ১৫ নং সুজনের আহবায়ক এড. আরিফা খাতুন, ৭নং ওয়ার্ড সুজনের সদস্য সচিব ইরাক আলী, শরমিলা আক্তার, প্রমূখ। সভায় আগামী ১৩ ডিসেম্বর আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গোল টেবিল বৈঠক, ২০ ডিসেম্বর সুজনের কমিটি পূর্ণ গঠনসহ প্রার্থীদের জনতার মুখোমুখি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।



