স্থানীয় সংবাদ

খালিশপুরে নারী পুলিশ সদস্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: খালিশপুরে মোছাঃ মিমি খাতুন (২৭) নামের এক নারী পুলিশ সদস্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় মুজগুন্নি হাউজিং এস্টেট সংলগ্ন খুলনা হাইওয়ে হেডকোয়ার্টার রিজিওন নারী পুলিশ ব্যারাক থেকে নিজ রুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যূর কারণ অজ্ঞাত। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। মৃত নারী পুলিশ সদস্যর গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ভাটপাড়া এলাকায়। তার স্বামীর নাম ইমরান হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button