স্থানীয় সংবাদ

খালিশপুরে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর খালিশপুর থানাধীন চরেরহাট বটতলা এলাকা হতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খালিশপুর থানাধীন চরেরহাট বটতলা মোঃ আলাউদ্দিন মিঞার হোটেলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে মো. মনির হোসেন (২১) নামের এক মাদক বিক্রেতাকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় এস.আই পলাশ কুমার রায় বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (নং-১৮)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button