স্থানীয় সংবাদ

সিপিবি সোনাডাঙ্গা থানা কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ সিপিবি খুলনা মহানগরস্থ সোনাডাঙ্গা থানা কমিটির এক সভা গত ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সিপিবি’র খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মাহফুজুর রহমান মুকুল, সিপিবি নেতা কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা দেশের একাংশ মানুষ মুক্তিযুদ্ধকে বিতর্ক করার চেষ্টা করছে এবং মব সন্ত্রাস করে দেশের নতুন করে ভয়ের রাজত্ব তৈরি করছে বলে বলেন। সভায় বর্তমানে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময় যেভাবে খুলনায় হত্যা লুটতরাজ সংঘটিত হয়েছে তা নজিরবিহীন। এই অবস্থা অবসানে খুলনার প্রশাসনকে নির্মহভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে দ্রুততম সময়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবী জানানো হয়। সভায় অপর এক প্রস্তাবে গত ২৬ নভেম্বর ’২৫ খুলনার শিববাড়ী মোড়ে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে এবং মাজার, দরগাহ, বাউল ও সাধু সম্প্রদায়সহ ভিন্নমতাবলম্বীদের ওপর ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল সমাবেশে চিহ্নিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button