বিএনপির বিরুদ্ধে ঘড়যন্ত্র অব্যাহত রয়েছে, তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে : মঞ্জু

# নগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের কর্মকর্তাসহ সকলের সঙ্গে মতবিনিময় সভা #
খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতোপূর্বেও সকল সংকটে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোন সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। বেগম খালেদা জিয়া এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির বিরুদ্ধে ঘড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খানজাহান আলী রোডস্থ গুড হেলথ ক্লিনিক, ন্যাশনাল ডায়াগনাস্টিক সেন্টার, রূপসা কমিনিউটি সেন্টার, আলিফ ডায়াগনাস্টিক সেন্টার এন্ড মাহমুদা ক্লিনিক, রহিমা ডায়াগনাস্টিক সেন্টার, খুলনা ক্লিনিক এন্ড ডায়াগনাস্টিক সেন্টার, নার্গিস মেমোরিয়াল ক্লিনিকের কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে ভোটের অধিকারের জন্য ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তিনি বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির কামনায় দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, ওহেদুজ্জামান, মাসুদ খান বাদল, শরিফুল ইসলাম বাবু, আলমগীর হোসেন আলম, মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মাসুম, খান শহিদুল ইসলাম, মিজানুর রহমান ডিকেন, তরিকুল ইসলাম সোহান, ওমর ফারুক বনি, জাহাঙ্গীর হোসেন, শামীম আশরাফ, আল আমিন তালুকদার প্রিন্স, নুরুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খান রাজিব, শহিদুল ইসলাম লিটন, মুশফিকুর রহমান অভি, মাজেদা খাতুন, রাজিব তালুকদার, মাহমুদ হাসান মুন্না, মেজবাউল আলম পিন্টু, মোহাম্মাদ আলী, সেলিম বড় মিয়া, ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, ইমরান হোসেন, এ আর রহমান, আতিকুর রহমান লিটন, শফিউদ্দিন আহমেদ, রাজু আহমেদ রাজ, জুয়েল রহমান, আশিকুর রহমান, শামীম রেজা, আরিফুর রহমান আরিফ, কবির আহমেদ বাবু, মামুনুর রহমান রাসেল, এড. তানজিম ফাহাদ, নাসিরুজ্জামান,
বাবুল হোসেন, হারুন হেলাল, আলী রেজা পিনু, আল আমিন শেখ, ছিদ্দিক মাতবর, সোহেল, জাহিদুল ইসলাম, ফজলুল বারী বাবু, নাজমা বেগম, লাকি আক্তার প্রমুখ।



