দিঘলিয়ায় বিপন্ন প্রাণি কচ্ছপ ক্রয়-বিক্রয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

দিঘলিয়া প্রতিনিধি ঃ
খুলনার দিঘলিয়া উপজেলায় বিপন্ন প্রজাতির কচ্ছপ ক্রয়-বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে আড়ংঘাটা ইউনিয়নের মাদ্রাসা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। সূত্র থেকে জানা যায়, উপজেলা প্রশাসন দিঘলিয়া বিশেষ সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযানে নামে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর উদ্ধার করা কচ্ছপগুলোকে আড়ংঘাটা বাইপাস রোডের পাশে নিরাপদ জলাশয়ে অবমুক্ত করা হয়। এছাড়া এলাকাবাসীকে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়, শিকার বা পোষা থেকে বিরত থাকার আহ্বান জানান উপজেলা প্রশাসন। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করলে জেল-জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।



