স্থানীয় সংবাদ

বিএল কলেজ গেটে উচ্ছেদের তিন দিনের মাথায় ফের অবৈধ স্থাপনা নির্মাণ

# সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা প্রশ্নবিদ্ধ #

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর বিএল কলেজ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদের তিন দিনের মাথায় আবারো নতুন করে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগার উপর এ কাজ হলেও তারা রহস্যজনক কারণে রয়েছেন নিরব। এই নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিএল কলেজের ১নং গেট সংস্কারের কাজ শুরু হয়েছে। এ সময় গেটের বাম পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কেসিসি। কিন্তু উচ্ছেদের তিন দিনের মাথায় গতকাল আবারো দখলদারচক্র স্থাপনা নির্মাণ শুরু করেছেন। ঘটনাটি বিএল কলেজ গেটে প্রকাশ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করার বিষয়টি এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কলেজ প্রশাসন কি বিষয়টি দেখছে না। না কি অন্য কোন বিষয় আছে। কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমি দেখছি। কেসিসির সচিব শরীফ আসিফ রহমান বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেসিসির ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান বিষয়টি এষ্টেট অফিসারকে অবগত করার জন্য বলেন। এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন বলেন, ফ্যাস্টিসদের কার সাজিতে এ স্থাপনা গড়ে উঠছে। বিএল কলেজ গেটের ব্যবসায়ীরা বলেন, কলেজ গেটে অবৈধ স্থাপনা না হয়ে এখানে অভিভাবকদের বসার জন্য একটি যাত্রী ছাউনি হলে ভাল হয়। পরীক্ষার সময় অভিভাকরা এ দোকানে সে দোকানে ছুটা ছুটি করে কিন্তু শান্তিতে বসতে পারে না। কারণ দোকানে জায়গা কম থাকে। এ জন্য যাত্রী ছাউনি হলে সবচেয়ে ভাল হয়। অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রী ছাউনি করার জোর দাবি জানান ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button