স্থানীয় সংবাদ

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত হয়েছে।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়ত কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় মোল্লাহাট উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আসন্ন ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর সমান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা স্থানীয় অপরাধের প্রবণতা এবং তা প্রতিরোধের কার্যকর কৌশল সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড এবং সামাজিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক শেখ শাহেদ আলী, জামায়াত ইসলামীর সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম, মোল্লাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button