স্থানীয় সংবাদ

লোহাগড়ায় মোটরসাইকেলে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় ২৯ নভেম্বর রাত ৯ টার দিকে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনা ঘটে উক্ত দুর্ঘটনায় মোঃ সোহান মীর (২১) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সোহান মীর নামক এক যুবক গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় । প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় সোহান মাথায় মারাত্মক আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন বলে ধারনা করা হয়। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সোহান মীরের মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে। সময়মতো চিকিৎসা না পাওয়ায় আগেই সে মৃত্যুবরণ করেছে। সোহান মীর নড়াইল সদর উপজেলার ৯নং সিংগাশুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোভারঘোপ এলাকার মনির মিরের ছেলে। তার হঠাৎ মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি, সড়কের ওই অংশে আলোর ব্যবস্থা ও গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button