বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুয়েটে বিশেষ দোয়া অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)বিশেষ দোয়া অনুষ্ঠিত । গতকাল ৩০ নভেম্বর রবিবার আছরবাদ কুয়েট সেন্ট্রাল মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গুরুতর শারীরিক অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন ও জনগণের কল্যাণে তাঁর ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়ে। মোনাজাত পরিচালনা করেন কুয়েট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।



