যশোরে ডিবির অভিযানে পাঁচটি বিদেশী পিস্তল গুলিসহ লিটন গাজী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। এঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোর নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নির্দেশে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে রোববার ৩০ নভেম্বর রাত আনুমানিক ১ টার দিকে এসআই কামাল হোসেন, এসআই বাবলা ও এএসআই নির্মল দাসকে সঙ্গে নিয়ে ডিবির একটি চৌকস দল মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় তাঁর শোবার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
আটক লিটন গাজী যশোর সদর উপজেলার মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার বিকালে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।



