স্থানীয় সংবাদ

কোস্ট গার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার

োমোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে খুলনার রুপসা থেকে বিরল প্রজাতির ৬২ টি কচ্ছপ উদ্ধার হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন এতথ্য জানিয়েছেন।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button