স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকা মুল্যে অবৈধ জাল ও পলিথিন জব্দ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোষ্টগার্ডের অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন’র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন রবিবার সকালে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা উপজেলাধিন ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে ওই কর্মকর্তা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button